সিলেটের রাজন হত্যা মামলা অন্যতম আসামী রুহুল আমিন ৭দিনের রিমেন্ডে

Reporter Name / ২৫ Time View
Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

সিলেট সংবাদ দাতা : সিলেটে শিশু সামিউল আলম রাজন (১৩) হত্যার মামলার অন্যতম আসামি রুহুল আমিনের (৩৫) সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার বিকালে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক আনোয়ারুল হক এ আদেশ দেন। রুহুলের বিরুদ্ধে রাজনের লাশ গুম করতে সহযোগিতা করার অভিযোগ এনেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ও মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার জানান, সিলেট শহতলীর টুকেরবাজার এলাকা থেকে রুহুল আমিনকে শনিবার গ্রেপ্তার করা হয়। রোববার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। রুহুল আমিন শিশু রাজন হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি আলী হায়দারের শ্যালক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *