ভারতে তীর্থযাত্রায় পদদলিত হয়ে ২৭ জনের প্রাণহানি

Reporter Name / ২১ Time View
Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অন্ধ্রপ্রদেশে তীর্থযাত্রায় পদপিষ্ট হয়ে ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েক জন। নিহতদের মধ্যে ২৫ জনই নারী। গতকাল মঙ্গলবার রাজামুন্দ্রিতে গোদাবরী নদীর তীরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, গতকাল মঙ্গলবার সকালে তীর্থস্নানের জন্য গোদাবরী নদীর পুষ্কর ঘাটে এক সঙ্গে প্রচুর মানুষ ঠেলাঠেলি করে ঢোকার চেষ্টা করে। প্রচুর পুলিশ ও স্বেচ্ছাসেবী মোতায়েন থাকলেও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেয়ে যায় তারা। প্রচ- ভীড়ে পদপিষ্ট হয়ে ঘটনাস্থলেই ২৭ জনের মৃত্যু হয়। এদের মধ্যে ২৫ জনই নারী। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুরো বিষয়টি নিয়ে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে কথাও বলেন। মোদি টুইটার বার্তায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে পুরো পরিস্থিতি নিয়ে। স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে রাজ্য সরকার কাজ করছে। উল্লেখ্য, ১২ বছর অন্তর গোদাবরী নদীর তীরে আয়োজন করা হয় এই পুষ্করম মেলা। কয়েক হাজার মানুষ গোদাবরীতে পূণ্যস্নানের জন্য হাজির হন রাজামুন্দ্রির পুষ্কর ঘাটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *